July 26, 2026
3

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দশ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয়রা।

শনিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার নওয়াগাঁও গ্রামের বাসিন্দা মোসাব্বিরের মাছের খামার থেকে সাপটি উদ্ধার করা হয়।


বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, দুপুরে তাদের কাছে খবর আসে, নওয়াগাঁও গ্রামে মোসাব্বিরের মাছের খামারে বড় আকৃতির একটি সাপ সাঁতার কাটছে। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কৌশলে অজগরটিকে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন তারা।

অজগরটির ওজন প্রায় চৌদ্দ কেজি। লম্বায় দশ ফুটের মতো।

 
এদিকে, সাপটি শারীরিকভাবে কিছুটা অসুস্থ বলে জানিয়েছে বন বিভাগ কর্তৃপক্ষ। সুস্থ হওয়ার পর এটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed