1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:১১ অপরাহ্ন

এমপি একরামের ,ওবায়দুল কাদেরের আসনে নির্বাচনের ইঙ্গিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ২৩৩ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী রাজনীতির শিকার দাবি করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ) ওবায়দুল কাদেরের আসনে নির্বাচন করার ইঙ্গিত দিয়েছেন।

শনিবার (১৯ নভেম্বর) বিকেলে কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের করমবক্স বাজারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এমন ইঙ্গিত দেন একরাম।


এমপি একরাম তার বক্তব্যে বলেন, আমরা ইচ্ছে করে এলাকার লোকজনের সেবা করি। আমরা রাজনীতির শিকার, আমাকে রাজনীতি থেকে সরানোর জন্য অনেক পরিকল্পনা করা হয়েছে। আপনারা কাগজ থেকে আমার নাম মুছতে পারবেন, কিন্তু মানুষের হৃদয় থেকেতো আর মুছতে পারবেন না। যদি জননেত্রী শেখ হাসিনার ছায়া থাকে এমনও হতে পারে আপনাদের (নোয়াখালী-৫ আসনের কবিরহাট উপজেলা) সেবার জন্য আমি আসতে পারি।

এমপি আরও বলেন, আমরা অবহেলিত, কবিরহাটের লোকজনকে কোম্পানীগঞ্জের নেতারা হেয় করে কথা বলেন। আমাদের ভোটের কি দাম নাই। ইনশাল্লাহ আগামীতে আমাদের ভোটগুলো আমরা দেখে-শুনে দেব। যেমন আর্জেন্টিনা ম্যারাডোনা ও মেসিকে এবং ব্রাজিল পেলে এবং নেইমারকে তৈরি করেছে, তেমনি কবিরহাট উপজেলার লোকজন আমাকে তৈরি করেছে। যে যত রকম হিংসাই করুম আমাকে আপনাদের কাছ থেকে আলাদা করতে পারবে না।
 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121