ব্যবসায়ী জগতে এক মনকাড়া নাম দানবীর বিজন বৈদ্য !
ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
খুলনার দাকোপে ব্যবসায়ী জগতে বিজন বৈদ্য পিতা মৃত মনোরঞ্জন বৈদ্য সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা করে চলেছে। প্রচুর অর্থ না থাকলে ও বড় মন আছে তার। মিষ্টভাষী এ ব্যক্তি আচরণ ও সততা দিয়ে জনগন এবং ক্রেতাদের মন জয় করে নিয়েছে। বর্তমানে কৃষিক্ষেত্রে কৃষকরা তাদের বিশ্বাসের ক্ষেত্র হিসেবে বিজন বৈদ্যকেই বেছে নিয়েছে। বেশিরভাগ কৃষক মনে করেন,” বিজন দাদা আমাদের সার, বিষ ও বীজ যেটা দিচ্ছে ওটাই এক নম্বর” । সরেজমিনে অনুসন্ধান কালে দেখা যায় তাঁর দোকানে কৃষকদের ঢল নেমেছে কৃষি পন্য কেনা বেচায়। এক সৌজন্য সাক্ষাতে বিজন বৈদ্য বলেন, ” ঢাকায় আমার এক সচিব আঙ্কেল আছে,আর মংলায় একজন পার্টনার আছে ওনারাই মুলত আমাকে ব্যবসায়ে সহযোগিতা করেন। আমি সরকারি নিয়ম নীতি মেনে,ভ্যাট ট্যাক্স দিয়ে ব্যবসা করি।মৎস ঘেরই আমার প্রকৃত ব্যবসা।আয়ের একটা অংশ মসজিদ, মন্দির ও গীর্জায় দান করি” । মেসার্স জয় মা কালী স্টোরে এতো ভিড় কেন প্রশ্নে কয়েকজন কৃষক বলেন,” কৃষকদের আর্থিক সহায়তা ও ভালো মানের কৃষি পন্য এখান থেকেই পাওয়া যায় তাই এতো ভিড়” । এলাকার সচেতন মহল বলেন,” এতো ডাকনাম, সুনাম, ভালো পন্য তারপরও বলছি, সুনামধন্য ব্যবসায়ী বিজন বৈদ্য অনিয়মে না দূর্নীতিতে ? ( চোখ রাখুন )