বিশেষ প্রতিনিধিঃ(তাপস মহালদার)
খুলনার দাকোপে আশার প্রদীপ সমাজ উন্নয়ন সংস্থা ২০১৯ সাল থেকে দলিত শ্রেণীর মানুষদের নিয়ে কাজ করে যাচ্ছে। আমাদের সমাজে এমন কিছু পেশা রয়েছে যা সুস্থ্য জীবন যাপনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।যেমন ঃ পরিচ্ছন্নতা কর্ম, চামড়াজাত পণ্যের কাজ,কামার, কুমার, তাঁতী,জেলে,নরসুন্দর কর্ম,শুকর পালন,কুলি ইত্যাদি।এই সকল পেশার জনগোষ্ঠীগন জন্মগত ও পেশাগত পরিচয়ের কারণে প্রতিনিয়ত নানাবিধ বৈষম্যের শিকার হন।এই বৈষম্য দূর করার লক্ষ্যে ” দলিত ও অনগ্রসর জনগোষ্ঠীর সামাজিক বঞ্চনা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা”শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন করে চলেছে আশার প্রদীপ সমাজ উন্নয়ন সংস্থা।যার দাতা সংস্থা খৃিশ্চিয়ান এইড এর অর্থায়নে এবং নাগরিক উদ্যোগের সার্বিক সহযোগিতায়।২০২৪ সালের ডিসেম্বর মাস থেকে দাকোপের বানীশান্তা,লাউডোব, কৈলাশগঞ্জ তিলডাঙ্গা ও সুতারখালী ইউনিয়নে এই প্রকল্প বাস্তবায়ন করে চলেছে। বিভিন্ন ট্রেনিং করিয়ে পাঁচটি ইউনিয়নে মোট ২০জন নারীদের প্রত্যেককে দশ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করেন।এর মূল লক্ষ্য নারীদের আর্থিক ভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা।আজ পহেলা এপ্রিল ২০২৬ আনুষ্ঠানিক ভাবে আশার প্রদীপ সমাজ উন্নয়ন সংস্থার নিজস্ব কার্যালয়ে নারীদের হাতে চেক বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে নারীদের হাতে চেক তুলে দেন দাকোপের যোগ্য ইউ এন ও মোঃ বোরহান উদ্দিন মিঠু। তিনি বলেন ,” এ কার্যক্রম নারীদের অবশ্যই স্বাবলম্বী করবে। ব্রোথেল সম্পর্কে বলেন, মাদককে না বলুন” । উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়,আই সি টি কর্মকর্তা,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, নাগরিক উদ্যোগের প্রোগ্রাম ম্যানেজার নাদীরা পারভীন,আসুস এর নির্বাহী পরিচালক পরিতোষ কুমার মৃধা, সভাপতি মৌসুমী মন্ডল , ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুদেব রায় , প্যানেল চেয়ারম্যান, সমাজসেবক বৃন্দসহ অনেকে।
Leave a Reply