বিকে বড়বাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাগন সরকারি নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে।
ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
দাকোপের বানীশান্তায় বিকে বড়বাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাগন বাংলাদেশ সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক দিবস পালন করেননি। সরেজমিনে অনুসন্ধান কালে জানা যায় ১৫/০৭/২০২৬ তারিখ ছাত্র/ছাত্রী ও শিক্ষিকা মন্ডলী অ্যাসেম্বলিতে ও যোগ দেননি,যা দুঃখজনক।নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন অভিভাবক বলেন, ” শিক্ষিকাগন আমাদের ছাত্র ছাত্রীদের সঠিক ভাবে পাঠদান করান না। অনেক অভিভাবকরা তাদের ছাত্র ছাত্রী স্কুলে পাঠাচ্ছেন না।শিক্ষিকাগন একে অপরের সাথে হিংসায় মেতে থাকে।ক্লাশ হচ্ছে কি হচ্ছে না এ বিষয়ে শিক্ষিকাদের কিছুই যায় আসে না” । সচেতন মহল বলেন,” স্থানীয় ভাবে এই সকল মাষ্টারগন এমন খামখেয়ালিপনা করে। বাড়ী থেকে দুরে নিয়োগ হলে এমনটি হতো না। ছাত্র ছাত্রীদের লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকতো” । উপস্থিত অভিভাবকরা বলেন,” এ বিদ্যালয়ে বেশিরভাগ ছাত্র-ছাত্রী মুসলিম।তাই একজন মুসলিম শিক্ষক বা হুজুর ও একজন পুরুষ প্রধান শিক্ষক দরকার।তা না হলে এই কামড়া কামড়িতে ছাত্র-ছাত্রীদের লেখাপড়া হচ্ছে না। সেইসাথে স্কুলটিও রসাতলে যাচ্ছে। আপনাদের লেখনীর মাধ্যমে এ তথ্য উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি গোচর করতে চাই। এ সময় উপস্থিত ছিলেন অত্র এলাকার সুযোগ্য ও বলিষ্ঠ কণ্ঠস্বর মেম্বর বাবলু গাজী,সর্মিলা মিস্ত্রী,সমরেশ মন্ডলসহ অনেকে। শোক দিবস পালন নিয়ে এ টি ও সমীর কুমার দাস বলেন,” সরকার ঘোষিত এ দিবস পালন না করার কোন সুযোগ নেই। প্রমাণ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে” । এলাকাবাসী এমন ন্যাক্কারজনক ঘটনার বিভাগিয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে।(পর্ব এক)