July 27, 2026

*পুলিশের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আয়রন লেডী তামান্না *

0
111

নিবিড় চৌধুরীঃ

স্থানীয় পুলিশ প্রশাসনের ছত্রছায়ায় কালো টাকার প্রভাবে এখনো ধরা ছোঁয়ার বাহিরে এবং প্রশাসনের নাকের ডগায় ঘুরছেন এই আলোচিত আয়রন লেডি খ্যাত আওয়ামী যুবলীগ নেত্রী । সিলেট জেলা যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদক বিউটি বেগম তামান্না (ওরফে আয়রন লেডী)

দৈনিক ক্রাইম তালাশ কে একজন ভুক্তভোগী জানায়, সে সরকারি বেসরকারি নিয়োগ বানিজ্যে দলীয় প্রভাব খাটিয়ে ঘুষ বানিজ্যে রমরমা ছিলেন। ভুক্তভোগী অনেকের অভিযোগ তিনি চাকরির নাম করে অনেকের টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়াও তার সিলেটস্ত বাসার আসপাশের এলাকা যেমন নয়াসড়ক, মীরবক্সটোলা, চৌহাট্রা, জিন্দাবাজার থেকে তার দলীয় কর্মীদের কাজে লাগিয়ে সাপ্তাহিক চাদা আদায় করতেন। দলিও প্রভাব এবং প্রশাসনিক প্রভাব খাটিয়ে হামলা মামলার ভয় দেখিয়ে মানুষের কাছ থেকে চাদা আদায় করতেন। সরকারি প্রকল্পে তার রাজনৈতিক নেতাদের সাথে মিলে টেন্ডারবাজিতেও তিনি পটু ছিলেন। সিলেটে তাকে আয়রন লেডি বলে সবাই জানতেন। স্বৈরাচার সরকার পতনের পর কিছুদিন আত্ত্ব গোপনে থাকলেও এখন তাকে আবার প্রকাশ্যে চলাফেরা করতে দেখা যায়।
প্রসঙ্গত
জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলনে, জামাত, বিনপি, সহ আন্দোলনকারিদের উপর ব্রাশফায়ার করতে চাওয়া whatsapp এ চ্যাটিং করা মেসেজের স্ক্রিনশট প্রকাশ পায়। আলোচিত আয়রন লেডি খ্যাত যুবলীগ নেত্রী “সিলেট জেলা যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদক” বিউটি বেগম তামান্নার সাথে জনাব কামরুল ইসলাম(দপ্তর সম্পাদক সিলেট জেলা যুবলীগ) এর মেসেজ , যিনি বিগত স্বৈরাচার সকারের আমলে চাদাবাজি, ব্লেকমেইলিং, চোরাচালান, মাদক সহ বেশ কয়েকটি চক্রের সাথে জড়িত ছিলেন বলে খবর পাওয়া যায়। প্রত্যক্ষদর্শী সূত্র অনুযায়ী বিগত হাসিনা সরকারে আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি বিভিন্ন অপকর্মের সাথে সরাসরি সংযুক্ত ছিলেন। আন্দোলনের এক ছাত্রী সমনন্বয়ক দৈনিক ক্রাইম তালাশ কে জানায়, বিগত জুলাই ছাত্র জনতার আন্দোলনের উপর যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় তার নেতৃতে একটি ইউনিট ছাত্রীদের উপর অতর্কিত হামলা চালায়। আন্দোলনে দলীয় কমান্ড অনুযায়ী সে তার নেতৃতে পুলিশলীগের সাথে মিলে সন্ত্রাসী হামলা করে। বিশ্বস্ত সুত্র মতে সে এখন তার নিজ বাড়ি নবীগঞ্জের গুলডোবা নামক গ্রামে লুকিয়ে আছে। শুনা যাচ্ছে তিনি দেশ ত্যাগের জন্য চেস্টা করছে।
শাবিপ্রবির একজন ছাত্রী সমন্বয়ক দৈনিক ক্রাইম তালাশ কে বলেন এমন অপরাধীকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদান করা উচিৎ। এজন্য তিনি দৈনিক ক্রাইম তালাশ এর মাধ্যমে আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তা প্রত্যাশা করেন।

ভুক্তভোগীদের দাবী তাকে অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed