July 26, 2026

চিলমারীতে ত্রাণের ৬২ বস্তা চালসহ১জন আটক

0
received_257821602282315

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধিঃ

 

কুড়িগ্রামের চিলমারীতে ভিজিএফ এবং ভিজিডি’র চালসহ একজনকে আটক
করেছে উপজেলা প্রশাসন। ১৪ এপ্রিল মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ডাওয়াইটারী বুদ্ধির গ্রামের সামছুল হকের বাড়িতে অভিযান চালিয়ে ৬২টি
বস্তা চাল উদ্ধার করেন উপজেলা নির্বাহী অফিসার এডব্লিউ এম রায়হান শাহ্।
এসময় উপস্থিত ছিলেন, চিলমারী থানার অফিসার ইনর্চাজ আমিনুল ইসলাম। পরে
অভিযান চালিয়ে অভিযুক্ত সামছুল হককে থানাহাট বাজার এলাকা থেকে আটক
করে চিলমারী থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়। এ ব্যাপারে চিলমারী থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম সাথে এ প্রতিবেদক এর মোবাইল ফোনে কথা হলে তিনি সত্যতা স্বীকার করে জানান বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed