ঢাকা থেকে কুড়িগ্রামে আসা ৬২ জনকে কোয়ারেন্টাইনে
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানায় আসা ৬২ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে তিনজন নারী ও দুইজন শিশু রয়েছে।
জানা গেছে, ঢাকার কেরানীগঞ্জ থেকে ১৪ এপ্রিল মঙ্গলবার ট্রাকযোগে নাগেশ্বরী উপজেলার কচাকাটা এলাকায় নিজ বাড়িতে ফেরার পথে কুড়িগ্রামের ধরলা ব্রিজের নিকট আটক হন। পরে তাদের পুলিশ পাহারায় কচাকাটা থানার কচাকাটা বহুমূখী উচ্চ বিদ্যালয়ে আনা হয়। করোনা সংক্রমণ ঠেকাতে এদের সবাইকে বিদ্যালয়টিতে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।কোয়ারেন্টাইনে থাকাদের বাড়ি কচাকাটা থানার কেদার ও কচাকাটা ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা এ সময় স্বাস্থ্য উপসহকারীগণ সকলের স্বাস্থ্য পরীক্ষা করেন।এ সময় উপস্থিত ছিসিনিয়র সহকারী পুলিশ সুপার শওকত আলী, কচাকাটা থানার ওসি মামুন অর রশিদ, কেদার ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুবুর রহমান, কচাকাটা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আউয়াল উপস্থিত ছিলেন।সিনিয়র সহকারী পুলিশ সুপার শওকত আলী বলেন, কচাকাটা থানা এলাকার অনেক মানুষ ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় কাজ করতে যান, যারা এসেছেন তারা কেরনীগঞ্জের ইটখোলায় কাজ করতেন। যেহেতু তারা করোনা সংক্রমিত এলাকা থেকে এসেছেন তাই সংক্রমণ রোধে তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।এ প্রতিবেদক এর সাথে কচাকাটা থানার (ওসি) মামুনুর রশিদ এর সাথে ১৪ এপ্রিল মঙ্গলবার মুঠোফোনে কথা হলে তিনি সত্যতা নিশ্চিত করেন।