July 27, 2026

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে টিন ও খাদ্য সহায়তা দিলেন সুজন

0
photo 143 21-28-24

 

জহরুল ইসলাম (জীবন) হরিপুর  /  ঠাকুরগাঁও প্রতিনিধিঃ 
ঠাকুরগাঁওয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে টিন ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিলেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা মাজহারুল ইসলাম সুজন। তিনি গতকাল সোমবার বিকেলে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের গোলবস্তী গ্রামে আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি’র নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ৩ বান্ডেল ঢেউটিন ও খাদ্য সামগ্রী বিতরণ করে। এছাড়া ওই এলাকার ১০০টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সুজন।
এসময় তিনি বলেন, আমরা পরবর্তীতে আরো খাদ্য সামগ্রী নিয়ে হাজির হবো। দেশে সুস্থ পরিবেশ ফিরে না আসা পর্যন্ত  আমাদের এ কাজ চলমান থাকবে।আপনারা চিন্তা করবেন না। আমরা আপনাদের পাশে ছিলাম আগামীতেও থাকবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed