1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ০২ মে ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

শেরপুরে ডেঙ্গুতে প্রথম মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ২৮৮ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

শেরপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মজিবর রহমান নামে এক রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে শেরপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। চলতি বছর জেলায় ডেঙ্গুতে এটাই প্রথম মৃত্যু।

 

নিহত মজিবর রহমান শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও হেরুয়া বালুরঘাট গ্রামের বাসিন্দা।


জানা গেছে, মজিবর রহমান গত ১৬ নভেম্বর জ্বর নিয়ে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি হন। পরে পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু (এনএস-১) পজিটিভ হলে তাকে ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। তিন দিন পর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তিনি মারা যান।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. খাইরুল কবির সুমন  জানান, নিহত মজিবর আগে থেকেই ডায়াবেটিস, শ্বাসকষ্টসহ নানা রোগে ভুগছিলেন। তিন দিন হাসপাতালে চিকিৎসা নেয়ার পর শুক্রবার দিবাগত রাতে তিনি মারা যান।


তিনি আরও জানান, জেলা হাসপাতালে শুক্রবার রাতে নতুন দুজন রোগীসহ বর্তমানে ১৩ জন রোগী ভর্তি রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121