July 27, 2026

নেত্রকোনা জেলা আ.লীগের সম্মেলন

0
netrakona

নেত্রকোনা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়েছে। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শহরের মোক্তারপাড়া মাঠে এ সম্মেলন শুরু হয়।

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামছুর রহমান লিটন জানান, এর আগে ২০১৬ সালের ২৩ ফেব্রুয়ারি নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়।

মঞ্চে কেন্দ্রীয় নেতাদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, শফিউল আলম চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সদস্য মারুফা আক্তার, সদস্য রেমন্ড আরেং উপস্থিত রয়েছেন। তাঁরা একে একে বক্তব্য দিচ্ছেন।

পথে রয়েছেন সম্মেলনের প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্মেলনে সভাপতিত্ব করছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মতিয়র রহমান খান।

সম্মেলন ঘিরে জেলাজুড়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সম্মেলনস্থলসহ শহরের বিভিন্ন সড়ক তোরণ, ফেস্টুন ও ব্যানারে ছেয়ে গেছে। জেলা আওয়ামী লীগের সভাপতি পদপ্রত্যাশী ছয়জন এবং সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী অন্তত আটজনের নাম শোনা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed