August 29, 2026

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে হালুয়াঘাট প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। রিপোর্টার মফিজুল ইসলাম (রানা)

0
IMG-20230620-WA0004(4)

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে হালুয়াঘাট প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রিপোর্টার মফিজুল ইসলাম (রানা)

বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ও একাত্তর টিভির বকশিগঞ্জ প্রতিনিধি গোলাম রব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের হালুয়াঘাটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদের সামনে হালুয়াঘাট প্রেস ক্লাব এর উদ্যোগে প্রেসক্লাবের সদস্যদের নিয়ে এ কর্মসূচি পালন করা হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন হালুয়াঘাট প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শাহ্ আলম, সাধারণ সম্পাদক জোটন চন্দ্র ঘোষ, সাংবাদিক মো: সাইফুল ইসলাম, দেলোয়ার হোসেন, মনিরুজ্জামান মনির, শাখাওয়াত হোসেন রাজন, মতিউর রহমান মতি।প্রমুখ

একই সাথে ফুলপুর উপজেলার গোল চত্বরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে ফুলপুর প্রেসক্লাবের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ ও মানব বন্ধনের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *