ফকির সংঘের উদ্যোগে মসজিদে জালি ফ্যান প্রদান
মোঃ রেজাউল করিম লিটন, স্টাফ রিপোর্টার।
ফকির পরিবারের ফকির সংঘের উদ্যোগে বড়টিয়া ফকিরপাড়া মসজিদে তিনটি জালি ফ্যান প্রদান করা হয়।
আজ সোমবার ২৬শে জুন সকালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারী ইউনিয়নের ফকির পরিবারের, ফকির সংঘের উদ্যোগে বড়টিয়া ফকিরপাড়া মসজিদে তিনটি জালি ফ্যান প্রদান করেন ফকির সংঘের মোঃ রেজাউল করিম লিটন,ফ্যান তিনটি মসজিদেন কোষাধ্যক্ষ মোহাম্মদ উল্লাহ মাস্টারের হাতে বুঝিয়ে দেওয়া হয়।
ফকির সংঘের মুল উদ্দেশ্য জনকল্যাণমুখী উন্নয়ন,মানবসেবা,আর্তমানবতার সেবায় এগিয়ে আশা। এভাবেই ফকির সংঘের কার্জ পরিচালিত হয়ে আসছে।সবাই ফকির সংঘের জন্য দোয়া করবেন যেন আগামীতে এই সেবা মুলক সংগঠনটি আর ভালো ভালো করে সমাজে সুপ্রতিষ্ঠা অর্জন করতে পারে।