ভালুকায় করোনা রোধে সচেতনতা মূলক ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ
জিএম,ভালুকা প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা মূলক ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে ভালুকা টু গফরগাঁও সড়কে স্বেচ্ছাসেবী সংগঠন হ্যালো ভালুকার আয়োজনে ওই কর্মসূচি পালন করা হয়।
এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় হ্যালো ভালুকার প্রতিষ্ঠাতা ও সভাপতি মোতাসিম বিল্লাহ রাহাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ডা. এ.কে.এম. মেজবাহ উদ্দিন কাইয়ুম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শেফার্ড গ্রুপ লিঃ জি.এম মো. মোখলেছুর রহমান।
এসময় অন্যান্নদের মাছে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর আনছারুল ইসলাম সবুজ, শিক্ষক ও কবি মো. শফিকুল ইসলাম খান, ডাকাতিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হারুর অর রশিদ, বাটাজোর সোনার বাংলা কলেজের প্রভাষক আ. ফ. ম আফজাল হাসান, শিক্ষক ও সাংবাদিক মো. রফিকুল ইসলাম রফিক, বাংলাদেশ বেতারের কণ্ঠশিল্পী ও বাংলাদেশ টেলিভিশনের সুরকার আলী আহসান কবির, যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম আকরুজ্জামান সোহেল ও আরিফ আহাম্মদ, স্বেচ্ছাসেবী সংগঠন ‘অভ্যুদয়’ সভাপতি মো. আসাদুজ্জামান সুমন, ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান নয়ন, ভালুকা হেল্পলাইনের প্রতিষ্ঠাতা ইমন তালুকদার সাগর, পথশিশু ফাউন্ডেশন ভালুকার সমন্বায়ক মোস্তানসির বিল্লাহ যোহাদ, কালের কণ্ঠ শুভ সংঘের সেলিম মিয়া প্রমুখ। তাছাড়া স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।