September 2, 2026

লকডাউন সচেতনতায় কুড়িগ্রামে মাঠে- প্রশাসন

0
received_909840729805825

রুহুল আমিন রুকু কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
দেশব্যাপী ৫ এপ্রিল ২০২১ সোমবার সকাল থেকে ঘোষিত লকডাউনের সচেতনতায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে হাতে হ্যান্ড মাইক ও মাস্ক নিয়ে মাঠে নেমেছে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান ও ফুলবাড়ী থানার কর্মকর্তা ইনচার্জ রাজীব কুমার রায়।
৪ এপ্রিল ২০২১ রোববার বিকেলে ফুলবাড়ী বাজারে দেখা গেছে, প্রশাসনের এই দুই কর্মকর্তার পক্ষে করোনাকালীন সময়ে মাস্ক পড়া বাধ্যতা ও লকডাউন সম্পর্কে ব্যবসায়ীসহ জনগণের কাছে সচেতনতা মূলক বক্তব্য প্রদান করা হয়। পাশাপাশি প্রতিদিন বিকেল ৪ টার মধ্যে দোকান পাঠ বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়। তা না হলে ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ কারা হলে বলেও হুশিয়ারী ব্যক্ত করা হয়। এর মধ্যে যাদের মুখে মাস্ক নেই তাদেরকে ফ্রি মাস্ক বিতরণ করেন ইউএনও এবং ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *