September 2, 2026

নড়াইলে মোবাইল কোর্টের মাধ্যমে ৪৭টি মামলায় ৪৮ জনকে জরিমানা

0
received_291293442467651

 

মোঃনয়ন শেখ,স্টাফ রিপোর্টার:
করোনা ভাইরাস ( কোভিড-১৯) সংক্রমণ রোধে জেলা প্রশাসন নড়াইল কর্তৃক রবিবার (৪ এপ্রিল) সকাল থেকে একযোগে নড়াইল সদর, লোহাগড়া এবং কালিয়া উপজেলায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এসময় মাস্ক পরিধান না করা, সামাজিক দুরত্ব না মানা এবং স্বাস্থ্যবিধি অনুসরণ না করাসহ বিভিন্ন অপরাধে মোট ৪৭ টি মামলায় ৪৮ জনকে সর্বমোট ৪২১০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া বাস,মিনিবাস, অটো চালকদের স্বাস্থ্যবিধি অনুসরণ করে যাত্রী পরিবহনে নির্দেশনা প্রদান করা হয়। জনসমাগম হয় এমন হাটবাজারেও অভিযান পরিচালনা করা হয়।এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে ১১ প্যাকেট মাস্ক বিনামূল্যে বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *