August 26, 2026

নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

0
received_351207732591272

 

মোঃনয়ন শেখ,স্টাফ রিপোর্টার:
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের উত্তর পাংখার চর এলাকা থেকে মধুমতি নদীতে একটি অজ্ঞাত পচা লাশ বয়স আনুমানিক ৪৫ বছর। ভাসমান অবস্থায় উদ্ধার করেন লোহাগড়া থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৬ সেপ্টেম্বর) আনুমানিক দুপুর দুইটার দিকে লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের উত্তর লংকারচর থেকে মধুমতী নদীতে একটি লাশ ভেসে আসতে দেখে এ সময় স্থানীয় লোকজন লোহাগড়া থানায় খবর দেন।

খবর পেয়ে লোহাগড়া থানার ডিউটি অফিসার এসঅাই গোরাচাঁদ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) শেখ ইমরান বলেন সকল আশপাশের স্থানীয় থানাতে ব্যক্তির পরিচয় শনাক্ত করার জন্য ইনফর্মেশন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *