August 26, 2026

কুড়িগ্রামে বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন এর অফিস উদ্ভোধন ও উপদেষ্টা বরণ অনুষ্ঠিত

0
received_1074564959626198

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন নাগেশ্বরী উপজেলা ও পৌর শাখার কার্যক্রম কে বেগবান করার লক্ষ্যে ১৬ সেপ্টেম্বর অফিস উদ্ভোধন ও উপদেষ্টা বরণ অনুষ্ঠিত হয়।
সেই সাথে স্থানীয় উপদেষ্ঠা হিসেবে নাগেশ্বরী উপজেলার কৃতি সন্তান মোছাঃ আমিনা বেগম(অনন্যা),ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ নাগেশ্বরী ও আলহাজ্ব মোঃহারিসুল বারী রনি,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক দ্বয়কে বরণ করা হয়।
বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন সারা দেশেই সামাজিক কর্মকান্ডে অংশগ্রহন করছে।তারই ধারাবাহিকতায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নেও বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে।এই সংগঠনের মাধ্যমে বাংলাদেশের স্বনামধন্য বসুন্ধরা গ্রুপ নাগেশ্বরী, চিলমারি, উলিপুর,
রাজিবপুর এ অসহায় বানভাসি মানুষের মাঝে ত্রান বিতরণ করেছিল।এছাড়াও আমেরিকান দাতা সংস্থা “কল ফর হিউম্যানিটি” এর অর্থায়নে ব্রিফ বাংলাদেশ এর সহযোগী হয়ে নাগেশ্বরী, চিলমারী,উলিপুর এ বানভাসি মানুষের মাঝে উল্ল্যেখ যোগ্য সংখ্যক ত্রান বিতরণ করেছিল।
পাশাপাশি সরকার ঘোষিত মুজিববর্ষে দেশব্যাপি বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে কুড়িগ্রাম জেলায় ৩০ হাজার বৃক্ষরোপন এর লক্ষ্যমাত্রা ধার্য্য করেছে বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন।যে বৃক্ষ গুলো স্কুল,কলেজ,মসজিদ,মন্দির,
ঈদগাহ মাঠ সহ সকল দাতব্য প্রতিষ্ঠানে রোপন করা হবে।
অফিস উদ্ভোধন কার্যক্রম এ উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন এম রশিদ আলী, অতিরিক্ত প্রধান স্বেচ্ছাসেবক
(সমন্বয়), মোঃজাহিদুল ইসলাম খান (জাহিদ) কেন্দ্রীয় সহঃপ্রধান স্বেচ্ছাসেবক,বিশেষ অতিথি মুহাম্মদ রফিকুল ইসলাম, জেলা প্রধান স্বেচ্ছাসেবক(ভারপ্রাপ্ত), মোঃ খায়রুল আলম সহঃপ্রধান স্বেচ্ছাসেবক কুড়িগ্রাম জেলা,মোঃ মুকুল মিয়া প্রধান স্বেচ্ছাসেবক,সদর কুড়িগ্রাম,মোঃ এনামুল হক বসুনীয়া, প্রধান স্বেচ্ছাসেবক ফুলবাড়ি সহ বিভিন্ন স্তরের স্বেচ্ছাসেবক বৃন্দ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলার প্রধান স্বেচ্ছাসেবক (ভারপ্রাপ্ত) মোঃ মোজাফফর হোসেন। সঞ্চালনায় ছিলেন মোঃজাহাঙ্গীর মতি,পৌর প্রধান স্বেচ্ছাসেবক।
অনুষ্ঠানে বক্তাগণ দেশের যেকোন প্রয়োজনে বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন এর সকল সদস্যকে সদা প্রস্তুত থাকার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *