সুন্দরবনের উপর নির্ভরশীল বনজীবীদের বিকল্প কর্মসংস্থানের মতবিনিময় সভা
সাতক্ষীরা প্রতিনিধি মোঃ ইসমাইল হোসেনঃ
সাতক্ষীরা শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ বর্ষা রিসোর্ট সেন্টারের হলরুমে গতকাল বেলা ১১ টায় শ্যামনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে সুন্দরবনের উপর নির্ভরশীল বনজীবীদের বিকল্প কর্মসংস্থানের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
মত বিনিময় সভায় প্রধান অতিথি ডাক্তার মোহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার বিভাগীয় কমিশনার খুলনা , বিশেষ অতিথি শ্যামনগর উপজেলা চেয়ারমান আতাউল হক দোলন , মোঃ মশিউর রহমান জেলা মৎস্য অধিদপ্তর সাতক্ষীরা , এস এম হাসান সহকারি বন সংরক্ষণ সাতক্ষীরা রেঞ্জ , সঞ্চালক আ ন ম আবু জাফর গিফারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামনগর । সভাপতিত্ব করেন এস এম মোস্তফা কামাল সাতক্ষীরা , প্রধান অতিথি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বলেন উপকূলীয় এলাকার জেলে বাউলিদের সুন্দরবনের উপর নির্ভরতার ঝুঁকি কমিয়ে বিকল্প কর্মসংস্থানের দিক নির্দেশনা দেন , যেমন মৌ চাষ প্রকল্প , গবাদি পশু , হাঁস-মুরগী পালন সহ , মাছ চাষের উপর নির্ভর এর আহ্বান জানান এবং মতবিনিময় সভায় জেলে বাউলি ও মৎস্যজীবীদের কাছ থেকে বিকল্প কর্মসংস্থানের পরামর্শ নেন । উক্ত মতবিনিময় সভায় সভাপতি জেলা প্রশাসন মোস্তফা কামাল সকল জেলে বাবলি দেরকে উদ্দেশ্য করে বলেন আস্তে আস্তে সুন্দরবনের উপর নির্ভরশীলতার চাপ কমিয়ে বিকল্প কর্মসংস্থানের পুতি আহ্বান জানান । সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম আবু জাফর গিফারী ।