ফিরোজ আলম নিজস্ব প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ৩ মাস ব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা ছাত্রলীগ নেতা কাওসার আলম সৈকত।আজ সকাল ১১টায় ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সহোযোদ্ধাদের নিয়ে কুড়িগ্রাম সরকারি কলেজে বৃক্ষ রোপনের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।এ সময় তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী,দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক আওয়ামীলীগের সকল ভ্রাতৃপ্রতিম ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতা-কর্মীদের কমপক্ষে ৩টি বৃক্ষ রোপনের যে নির্দেশ এবং বাংলাদেশ ছাত্রলীগ,কেন্দ্রীয় সংসদের নির্দেশনা মোতাবেক আমরা এ বৃক্ষরোপন কর্মসূচি হাতে নিয়েছি।এ সময় তিনি আরও বলেন যেহেতু বর্তমানে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের কোন কমিটি নেই সেহেতু আমরা জেলা আওয়ামীলীগের কান্ডারী,বাংলাদেশ আওয়ামীলীগ কুড়িগ্রাম জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা আমানউদ্দিন আহমেদ মন্জু মামার নির্দেশনায় ও সার্বিক সহোযোগিতায় কলেজ ক্যাম্পাসে পরিবেশ এর জন্য ক্ষতিকারক ইউক্লিপটাস,রেইনট্রি,মেহগনি ইত্যাদি গাছ পরিহার করে শুধু ফলজ বৃক্ষ রোপন করেছি এবং ইনশাআল্লাহ আগামী ৩ মাস ব্যাপী আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন কালে ছাত্রনেতা সুজন,সোহেল,চাঁদ মিয়া,আসাদ,ইমতিয়াজ,মেরিন সহ প্রায় অর্ধশতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply