July 30, 2026

কুড়িগ্রামে পানিতে পরে শিশুর মৃত্যু

0
download (1)

 

রুহুল আমিন রুকু,কুড়িগ্রাম প্রতিনিধিঃ

 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ডোবার পানিতে পড়ে আরমান হোসেন (২)নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা ৬ টার দিকে ডোবায় পরে তার মৃত্যু হয়।

নিহত আরমান ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের নওদাবস গ্রামের আনিছুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, শিশুটি বাড়ীর উঠানে খেলা করতে করতে বাড়ীর সাথে লাগা একটি ডোবার পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন বাড়ীর আশেপাশে খোঁজাখুজি করে। এক পর্যায়ে পরিবারের লোকজন শিশুটিকে বাড়ীর পাশের ডোবায় থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।

ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ খয়বর আলী মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed