July 29, 2026

মহামারি করোনাকালে তৎপরতা প্রশংসনীয় পাথরঘাটার ইউএনও হুমায়ুন কবির।

0
PicsArt_07-10-08.09.42-1920x1000-2

 

বরগুনা থেকে মিজানুর রহমানঃ

করোনাকালে বরগুনায় পাথরঘাটার ইউএনও মোঃ হুমায়ুন কবির এর তৎপরতা ছিলো প্রশংসনীয়।

মহামারি করোনা ভাইরাসের এই দুর্দিনে জীবনের ঝুঁকি নিয়ে পাথরঘাটার উপজেলার মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ূন কবির। সরকার ঘোষিত লকডাউন, সামাজিক দূরত্ব এবং আইন-শৃঙ্খলা নিশ্চিতকল্পে অন্যান্য মানবিক কাজে নিজেকে সার্বক্ষণিক নিয়োজিত রেখেছেন তিনি।

অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক নিয়োগ পেয়ে পাথরঘাটা উপজেলার ০৭ টি ইউনিয়নে করোনা ভাইরাস সংক্রমনে কর্মহীন, হতদরিদ্রের ত্রাণ বিতরণ, বিতরণ কার্যক্রম মনিটরিং, বাজার মনিটরিং, হোম কোয়ারেন্টাইন থাকা ব্যক্তিদের তদারকি, তাদের গতিবিধি তদারকি এবং অন্যান্য জেলা থেকে আগত ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ করে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়্যারম্যানদের সঙ্গে সহায়তা করা এবং সুষ্ঠুভাবে প্রত্যেক হতদরিদ্রের নিকট ত্রান পৌঁছানোর লক্ষে উপজেলায় ০৭ জন ট্যাগ (তদারকি) কর্মকর্তারা নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন।

ইউএনও হুমায়ূন কবির সংবাদ কর্মীদের জানান, উপজেলার ০৭ টি ইউনিয়নে কর্মহীন হয়ে পরা সকল পরিবারগুলো যেন ত্রাণ সহায়তার আওতায় আসে এবং চেয়ারম্যানদের সঙ্গে সহায়তা করে বিতরণ কার্যক্রম মনিটরিং করাসহ বাজার মনিটরিং, হোম কোয়ারেন্টনে থাকা ব্যক্তিদের তদারকি করার লক্ষ্যে উপজেলায় ০৭ জন কর্মকর্তাকে ট্যাগ অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে এবং তারা তাদের উপর অর্পিত এই দায়িত্ব পালন করে যাচ্ছেন যথাযথভাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed