July 28, 2026

নড়াইলে (নিহত) বদর খন্দকারের পরিবারের পক্ষ থেকে, ইউনিয়ন বাসীর মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

0
received_526950254677927

 

মো: অাজিজুর বিশ্বাস,জেলা প্রতিনিধি নড়াইলঃ

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ৭নং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান (নিহত) বদর খন্দকারের পরিবারের পক্ষ থেকে।

প্রধান মন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে করোনাভাইরাস পরিস্থিতিতে ইউনিয়নের অসহায় ও দরিদ্র ৮০০ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে চরবগজুড়ি গ্রামের নিজ বাসভবন থেকে খাদ্য সামগ্রী গরীব অসহায় তার ইউনিয়ন বাসী দের মধ্যে বিতরণ করা হয়।

উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করেন নিহত চেয়ারম্যান বদর খন্দকারের মা রাবেয়া বেগম, ও তার স্ত্রী নাজনিন বেগম, এবং বড় ভাই বাবর খন্দকার।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুন্সি আলাউদ্দীন।

এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সমাজ সেবক হেমায়েত হোসেন, মহিউদ্দীন ভূইয়া, ইউপি সদস্য রসুল মিয়া, টুলু শেখ সহ সমাজের গণ্যমান্য ব্যক্তি, ও অনেক সাংবাদিকবৃন্দ।

সকলের কাছে নিহত পরিবারের চাওয়া, সবাই যেন একটু দোয়া করেন বদর খন্দকার এর জন্য,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed