করোনা ভাইরাস মোকাবেলায় ইউপি সদস্য শহিদুজ্জামান জুয়েল
মোহাম্মাদ জিহাদ হোসাইন মিরাজ, গাজীপুর প্রতিনিধিঃ
করোনাভাইরাসের সংক্রমণ রোধে এবং জনসচেতনায় কালিয়াকৈরের মৌচাক ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য মোঃ শহিদুজ্জামান জুয়েল ইউনিয়নের বরাব গ্রামে প্রতিনিয়ত জীবাণুনাশক স্প্রে এবং জনসচেতনতায় কাজ করে যাচ্ছেন।বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ রোগী সনাক্ত হওয়ার পর থেকেই প্রতিদিন নিজ ওয়ার্ডের রাস্তা,ঘাট,দোকান এবং বাসা বাড়ীতে গিয়েও জনসাধারণকে ঘরমুখী এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য কাজ করে যাচ্ছেন এই তরুণ আওয়ামীলীগ নেতা।
এ সময় তিনি বলেন,আমি বাংলাদেশ আওয়ামীলীগের একজন ক্ষুদ্র কর্মী হয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নিদের্শনা মোতাবেক আমার নিজ ওয়ার্ডের প্রতিটি পাড়া,মহল্লার দোকান,বাজার সহ বাসাবাড়ীতে গিয়েও সাধারণ মানুষদের সতর্ক করে দিচ্ছি।তিনি আরো বলেন, আওয়ামীলীগের সরকার দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এই ভাইরাস মোকাবিলায়।তাই আমাদের উচিত সরকারের নির্দেশনা গুলো গুরুত্ব দিয়ে মেনে চলা। ইনশাআল্লাহ অতি শীগ্রই এই ভাইরাস থেকে আমরা মুক্তি পাবো।