August 26, 2026

ফোন পাওয়ার কিছু সময় পরেই খাদ্য পৌছে দিলেন আমতলী থানার ওসি মো.শাহআলম

0
_20200416_182649

 

বরগুনা জেলা প্রতিনিধি:
মোঃবশিরুজ্জামান শাওন।

 

মরনঘাতি করোনাভাইরাসের কারণে ঘরবন্দি অসহায়, হতদরিদ্র ও কর্মহীন পরিবারের মাঝে বরগুনার আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহআলম তার বেতনের টাকায় খাদ্য দিচ্ছেন।

গত এক সপ্তাহে ঘরে আটকে পড়া হতদরিদ্র রিকশা চালক, চা বিক্রেতা, শ্রমজীবি, দিনমজুর, গৃহপরিচালিকাসহ প্রায় চল্লিশটি পরিবার আকুতি জানিয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহআলমের মোবাইল ফোনে বলেন, স্যার আমি আমার পরিবার ও সন্তানদের নিয়ে দুই দিন ধরে না খেয়ে আছি, আমাদের বাঁচান, আমরা কোন সরকারী ত্রান পাইনি, কাজকর্ম না থাকায় ঘরে বন্ধি গত দুই দিন ধরে আমি ও আমার পরিবারের লোকজন মুড়ি ও বিস্কুট খেয়ে দিন কাটাচ্ছি ইত্যাদি।

এমন ফোন পেয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহআলম নিজে সেই সকল পরিবারের বাড়ীতে গিয়ে, অনেক বাড়ীতে পুলিশের মাধ্যমে আবার অনেক সময় থানায় ডেকে এনে গোপনে ত্রান সহায়তা দিচ্ছেন।

আমতলী থানার এসআই মোঃ খলিলুর রহমান বলেন, আমাদের মানবিক ওসি স্যার অনেক হতদরিদ্র ও অসহায় পরিবারের ফোন পেয়ে তার বেতনের টাকা দিয়ে গোপনে তাদের বাড়ীতে ও থানায় ডেকে এনে খাদ্য সহায়তা দিচ্ছেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহআলম বলেন, মরনঘাতি করোনাভাইরাসের কারণে এ এলাকার অনেক অসহায় ও হতদরিদ্র পরিবার ঘরে বন্দি জীবনযাপন করার কারনে বেকার হয়ে পড়েছে। অনেক পরিবারের দিন কাটছে খেয়ে না খেয়ে। প্রতিদিন অনেক হতদরিদ্র অসহায় পরিবার আমাকে ফোন দিয়ে সরকারী ত্রান না পেয়ে তাদের সন্তানদের নিয়ে না খেয়ে থাকার কথা জানায়। আমি সাথে সাথে তার বাড়ীর ঠিকানা নিয়ে তার বাড়ীতে গিয়ে খাদ্য সহায়তা পৌছে দিচ্ছি।এ সহায়তা সম্পূর্ন আমার ব্যক্তিগত বেতনের টাকায়। আমি সমাজের বিত্তবানদের অনুরোধ করবো আপনারা এই মহামারী করোনায় অসহায় লোকদের পাশে দাঁড়ান। আপনারা আপনাদের সাধ্যমত তাদের সহায়তার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *