August 4, 2026

বাগেরহাটে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

0
image_113869_1724236173

বাগের হাট প্রতিনিধিঃ

বাগেরহাটের ফকিরহাটে ইসহাক আলী শেখ (৬৫) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে ষোল বছরের এক বাক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২০ আগস্ট) রাতে ওই কিশোরীর মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ইসহাক আলী শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ মামলার বরাত দিয়ে জানান, মঙ্গলবার সন্ধ্যায় ফকিরহাটে এক দিনমজুরের ১৬ বছরের বাক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে পান খাওয়ার প্রলোভন দেখিয়ে পাশের বাড়ির সুপারি বাগানে নিয়ে যায়। এ সময় ওই কিশোরীকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ওই কিশোরী কান্নাকাটি করলে ইসহাক আলী পালিয়ে যায়। পরে মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়ি গিয়ে ভাঙা ভাঙা ভাষায় এবং ইশারায় তার মাকে ঘটনাটি জানায়।

ভিকটিমের মা সন্ধ্যায় কাজে ব্যস্ত থাকায় ও তার বাবা জমিতে মাছ মারতে যাওয়ার সুযোগে ইসহাক আলী শেখ প্রতিবন্ধী ওই কিশোরীটিকে ধর্ষণ করেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

 

ফকিরহাট মডেল থানার ওসি মো. আশরাফুল আলম কালবেলাকে জানায়, বাক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্ত ইসহাক আলী শেখকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বুধবার অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *