বিপৎসীমার ওপরে খোয়াই নদীর পানি, আতঙ্কে হবিগঞ্জের লোকজন
ডেস্ক রিপোর্টঃ
হবিগঞ্জের খোয়াই নদীর পানি বিপৎসীমার ১৯০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কায় রয়েছে। এত চরম ভোগান্তিতে পড়বেন হাজার হাজার মানুষ। এরইমধ্যে স্থানীয়রা নদীর পাড়ে অবস্থান নিয়ে বাঁধ পাহাড়া দিচ্ছেন।
স্থানীয়রা জানান, গত ২ দিনের পাহাড়ি ঢল ও অবিরাম বৃষ্টিতে হঠাৎ করে বেড়ে গেছে খোয়াই নদীর পানি। ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন আশপাশের লোকজন। নদীর চরহামুয়া এলাকায় বাঁধে ফাটল দেখা দিলে স্থানীয় লেকজন বালির বস্তা দিয়ে তা রক্ষা করার চেষ্টা করছেন।
এদিকে শহরের কামড়াপুর, গরুর বাজার, জালালাবাদসহ কয়েকটি স্থানে বাঁধ ভাঙনের আতঙ্ক রয়েছে। স্থানীয় লোকজন সেখানে অবস্থান নিয়ে তা পাহাড়া দিচ্ছেন।