দিনাজপুরের বিরামপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন পালিত
এন,এম,সজিব দিনাজপুর ব্যুরো প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) বিকেল পৌর শহরের বিএনপি মোড় দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, জেলা বিএনপির সদস্য মহসিন আলী রাজু, উপজেলা যুবদলের আহবায়ক জীবন চৌধুরী শাহিন, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর জোবাইদুল হক জুয়েল, পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন, সদস্য সচিব তাজুল ইসলাম চৌধুরী অমি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুর রব তোতা, সদস্য সচিব আরিফুর রহমান রাসেল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম, শ্রমিক দল নেতা আলী হোসেন ও আশরাফুল হক তেল্লা, যুবদল নেতা সানোয়ার হোসেন, ছাত্রদল নেতা বাদশা মোহাম্মদ নাজ্জাসী, সায়েবীন আলম, আল-আমিন প্রমুখগন এবং বিভিন্ন ইউনিয়ন,ওয়ার্ড থেকে আগত নেতাকর্মী ও সমর্থক বৃন্দ।