দাকোপ রিপোর্টার্স ক্লাবের সদস্যবৃন্দের সাথে দায়িত্বরত সেনাবাহিনীর মত বিনিময় সভা।
ভ্রাম্যমান প্রতিনিধি ঃ( তাপস মহালদার )
খুলনার দাকোপে রিপোর্টার্স ক্লাবের নিজস্ব ভবনে দায়িত্বরত সেনাবাহিনীর ক্যাপ্টেন শাকিল মাহমুদ খান ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আনোয়ারুল আজিজ সাহেবের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ১৭/০৮/২০২৪ তারিখ বেলা ১০ ঘটিকায়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি রতন মন্ডল।সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আজিজুর রহমান। সভায় ক্যাপ্টেন শাকিল মাহমুদ খান বলেন, ” বর্তমানে দেশের আইন শৃঙ্খলার উন্নতি, ভূমি দস্যূদের কবল থেকে জনগনকে মুক্তি, সংখ্যালঘু নির্যাতন প্রতিরোধসহ সকল দূর্নীতির বিরুদ্ধে কাজ করে,মানুষকে সহায়তার মাধ্যমে জনমনে আস্থা স্থাপন করাই আমাদের লক্ষ্য” । কেউ যেন কাউকে সংখ্যালঘু বলে ভীতি সৃষ্টি না করে। আসন্ন দূর্গা পূজা উপলক্ষে বলেন ,যার যার ধর্ম তার কাছে পবিত্র। ধর্ম নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা যাবে না। হলুদ সাংবাদিকতা, উষ্কানি মূলক পোস্ট থেকে বিরত থাকতে হবে। যদি কেউ এগুলো করে উপযুক্ত প্রমাণ পেলে সংগে সংগে ব্যবস্থা নিব। সকল কার্যক্রম আমরা জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে করতে চাই যাতে জনমনে আস্থা ফিরে আসে। সাংবাদিক ভাইয়েরা আমাদের এই ম্যাসেজ জনগণের নিকট পৌঁছে দেয়ার আহ্বান জানাই ও সঠিক তথ্য দিয়ে দেশ গড়ায় অংশ নিবেন বলে আশা রাখি। সঠিক তথ্য তুলতে যদি কোন অপশক্তি বাধা দেয় সংগে সংগে বলবেন তাৎক্ষণিক ব্যবস্থা নিব। এ সময় উপস্থিত ছিলেন দাকোপ রিপোর্টার্স ক্লাবের সদস্যবৃন্দ ও সেনা সদস্যগন।