July 30, 2026

ছাত্রলীগ কর্মীকে জুতার মালা পরিয়ে সেনাবাহিনীর কাছে সোপর্দ

0
image_115391_1724645875

ডেস্ক রিপোর্টঃ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখা ছাত্রলীগের এক কর্মীকে জুতার মালা পরানো হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাকিব আহমেদ নামে ওই ছাত্রলীগ কর্মীকে জুতার মালা পরিয়ে তাকে সেনাবাহিনীর হাতে তুলে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

রোববার (২৫ আগস্ট) এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী সাকিব পরীক্ষায় অংশগ্রহণ করতে আসলে ডিপার্টমেন্টের সাধারণ শিক্ষার্থীরা সেনাবাহিনীকে ফোন দেয়।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে গত ১৬ জুলাই কর্মসূচি পালন করছিলেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের ওপর হামলা করে। সেখানে সাকিব প্রত্যক্ষভাবে জড়িত ছিল বলে অভিযোগ শিক্ষার্থীদের।

সবশেষ সাকিবের ক্যাম্পাসে আসার খবর ছড়িয়ে পড়লে অন্যান্য শিক্ষার্থীও সেখানে এসে জড়ো হন। একপর্যায়ে তাকে জুতার মালা পরিয়ে ক্যাম্পাসের প্রধান ফটকের দিকে আনা হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা আসলে তাদের উপস্থিতিতে সাকিব সাধারণ শিক্ষার্থীদের কাছে হামলার বিষয়ে ক্ষমা চান এবং ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবে না বলেও ঘোষণা দেন।পরে সেনাবাহিনীর দিনাজপুর জেলার দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন শামিম, দিনাজপুর সদরের এসি (ল্যান্ড) ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাকিবকে তাদের সঙ্গে নিয়ে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed