খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় মিরপুর মৎসজীবী দলের দোয়া মাহফিল
মোঃ সিরাজুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল করেছে ঢাকা মিরপুর থানা মৎসজীবী দল (বিএনপি), উক্ত দোয়া মাহফিল অদ্য রোজ শুক্রবার বিকাল ৫.০০ ঘটিকার সময় ছাপা খানার মোড় একটি স্কুলের মাঠে আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঢাকা মহানগর উত্তরের মৎসজীবী দলের আহবায়ক মো : আমির হোসেন। বিশেষ অতিথি ছিলেন, মো : আবুল বাসার ভারপ্রাপ্ত আহব্বায়ক, মিরপুর থানা বিএনপি। প্রধান বক্তা মো : বাকি বিল্লাহ সদস্য সচিব মৎসজীবী দল ঢাকা মহানগর উত্তর।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাসনে মো : আমির হোসেন বলেন, সৈরাচার খুনি শেখ হাসিনা’র দু:শ্বাসনের সময়ে বিএনপি, জামায়াত, হেফাজত, বিভিন্ন অংগ সংগঠননের ও ছাত্র/জনতার আন্দেলনের সময় খুনি হাসিনা তাহার পেটুয়া বাহিনী দিয়ে পৈশাচিক নির্যাতন, হত্যা, গুম ও খুনের কার্যক্রম চালিয়ে ছিলেন। তিনি উক্ত ঘটনার তিব্র নিন্দা ও বিচার দাবী করেন এবং দ্রুত সময়ের মধ্যে খুনি হাসিনাকে ভারত থেকে দেশে এনে এবং তাহার সহগোগী মন্ত্রী, এমপি, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ জরিতদের সকলকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করার জন্য বর্তমান অন্তরবর্তী সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষন করেন।
মিরপুর থানা মৎসজীবী দলের সভাপতি মো : আরিফুল ইসলাম রিপনের সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠান পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোহাম্মদ মনসুর রহমান ১২ নং ওয়ার্ড সভাপতি, মিরপুর থানা, মোহাম্মদ শাহরিয়ার সিপু, সাধারণ সম্পাদক ১২ নং ওয়ার্ড বিএনপি মিরপুর থানা, মোহাম্মদ আফজাল হোসেন ১১ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মিরপুর থানা, মোঃ স্বপন ১১ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক, মিরপুর থানা, নিবিড় চৌধুরী সাংগঠনিক সম্পাদক মিরপুর থানা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলসহ বিভিন্ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, তাঁতীদল, মৎসজীবিদল ও শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সু-স্বাস্থ্য কামনা, খুনি হাসিনার পতনে যারা সহিদ হয়েছেন তাদের মাগফেরাত কামনা, আহতদের সুস্থতা কামনা এবং বন্যা কবলিত এলাকার মানুষের জন্য মুনাজাতের মাধ্যমে দোয়া করা হয়।