লিগ্যাল নোটিশ।
লিগ্যাল নোটিশ। প্রেরক, দেবাশীষ বাইন। পিতা – মৃত ভবেন্দ্র নাথ বাইন সাং – বাজুয়া থানা – দাকোপ , জেলা – খুলনা। প্রাপক, দীনবন্ধু মন্ডল পিতা – প্রফুল্ল মন্ডল সাং – বাজুয়া ধুতিহারা থানা – দাকোপ, জেলা – খুলনা। জনাব, আমার উপরোক্ত মোয়াক্কেল অর্থাৎ প্রেরক কর্তৃক আদিষ্ট ও ক্ষমতা প্রাপ্ত হইয়া আপনাকে এই মর্মে অত্র লিগ্যাল নোটিশ দ্বারা জ্ঞাত করানো যাইতেছে যে, আমার মোয়াক্কেলের সহিত আপনার পূর্ব পরিচিত ও সুসম্পর্ক রহিয়াছে।আর সেই সূত্র ধরিয়া আমার মোয়াক্কেলের সহিত আপনাদের গভীর সুসম্পর্ক গড়িয়া উঠে।আর সেই সুসম্পর্কের কারনে আপনি আমার মোয়াক্কেলের নিকট হইতে জমি বন্ধক রাখিবার নিমিত্তে আমার মোয়াক্কেলের নিকট হইতে প্রায় দুই (০২) বৎসর পূর্বে নগদ এককালীন ৯০০০০০/-( নয় লক্ষ) টাকা গ্রহণ করেন কিন্তু আমার মোয়াক্কেলকে কোন জমি বন্ধক প্রদান করেন নাই। আমার মোয়াক্কেল আপনার নিকট তাহার পাওনা টাকা চাহিলে আপনি আজকাল বলিয়া ঘুরাইতে থাকেন এবং কালক্ষেপন করিতে থাকেন।অনুরূপ চলিতে থাকার এক পর্যায়ে আমার মোয়াক্কেল আপনার নিকট তাহার পাওনা টাকা চাহিলে আপনি আপনার নিজ নামীয় স্ব- স্বাক্ষরিত অগ্রনী ব্যাংক লিঃ,বাজুয়া বাজার শাখা, খুলনার সঞ্চয়ী হিসাব নং -০২০০০০৬৭৮৮০৫৮, চেক নং -৫৫২৮৪৪৪, টাকার পরিমাণ ৯০০০০০/-( নয় লক্ষ) টাকা। উক্ত চেকখানি আপনি আমার মোয়াক্কেল বরাবর বিগত ইং ০৯/০৬/২০২৪ তারিখে প্রদান করেন। আপনার প্রদত্ত উল্লেখিত চেকখানি আপনার কথামত আমার মোয়াক্কেল ক্যাশ করিবার নিমিত্তে ব্যাঙ্ক চলাকালীন সময়ে অগ্রনী ব্যাংক লিঃ বাজুয়া বাজার শাখা, খুলনায় উক্ত তারিখ অর্থাৎ বিগত ইং ০৯/০৬/২০২৪ তারিখে প্রদান করিলে আপনার প্রদত্ত উল্লেখিত চেকে বর্নিত টাকা না থাকার কারণে উক্ত চেকখানি ( Insufficient Fund ) মর্মে বিগত ইং ০৯/০৬/২০২৪ তারিখে উল্লেখিত ব্যাঙ্ক কর্তৃক ডিজ অনার/ প্রত্যাক্ষ্যাত হয়।অত্র বিষয়ে আমার মোয়াক্কেল আপনাকে মৌখিকভাবে জ্ঞাত করাইবার পরেও আপনি আমার মোয়াক্কেলের পাওনা টাকা পরিশোধ করেন নাই।যে কারণে আমার মোয়াক্কেল আপনাকে অত্র লিগ্যাল নোটিশ প্রদান পূর্বক জ্ঞাত করাইতেছেন যে,অত্র লিগ্যাল নোটিশ পত্রিকায় প্রকাশের ৩০ দিনের মধ্যে আপনি যদি আমার মোয়াক্কেলের সমুদয় পাওনা টাকা পরিশোধ পূর্বক আপনার চেক ফেরত গ্রহন না করেন তাহা হইলে আমার মোয়াক্কেল আপনার বিরুদ্ধে এন,আই, এ্যাক্টের ১৩৮ ধারা মতে মামলা দায়ের করিতে বাধ্য হইবেন। অত্র পত্রিকায় প্রকাশিত লিগ্যাল নোটিশের এক কপি পরবর্তী কার্যক্রমের লক্ষ্যে আমার সেরেস্তায় নথি ভুক্ত করিয়া রাখা হইল। ধন্যবাদান্তে কাজী আব্দুল আহাদ এ্যাডভোকেট, জজ কোর্ট, খুলনা।