বোরহানউদ্দিনে দুই কেজি গাঁজা সহ ৩ জন আটক
রিয়াজ ফরাজিঃ
ভোলা জেলার পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম-সেবা এর দিকনির্দেশনায় বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ ওসি শাহীন ফকির (বিপিএম) এর তত্ত্বাবধানে এসআই মনজুর হোসেন এর নেতৃত্বে এএসআই ইয়ার হোসেন, এএসআই নুরুল ইসলাম(২)কং/মো.হারুন,কং/মো.শাকিল সহ বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ৩ নং ওয়ার্ড থেকে ৩৫০ গ্রাম, ৪ নং ওয়ার্ড মুরগীর খামারের মধ্যে থেকে ১ কেজি ৬৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আজ (২৯ এপ্রিল ) দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মো. শাহীন মজম(২৮) পিতা-মফিজল মজমকে আটক করেন, পরে ১ নং আসামিকে সহযোগিতা কারায় মো.মাহামুদ উল্ল্যাহ(৩৫) পিতা-মৃত মোসলোউদ্দিন মজম, ও আব্দুল হান্নান (৩৭) পিতা-মো.নুরুল ইসলাম, সর্ব সাং-কাচিয়া ৪ নং ওয়ার্ড। বোরহানউদ্দিন থানার একটি চৌকস টিম।
আটককৃতরা হলেন- ১। মো. শাহীন মজম(২৮), পিতা-মফিজল মজম, ২। মো. মাহামুদ উল্লাহ(৩৫), পিতা- মৃত মোসলেউদ্দিন মজম, ৩। আব্দুল হান্নান(৩৭), পিতা-মো. নুরুল ইসলাম, সর্ব সাং- কাচিয়া ০৪ নং ওয়ার্ড।
১ নং আসামিকে ৩৫০ গ্রাম গাঁজা সহ কাচিয়া ৩ নং ওয়ার্ডের ফরাজি বাড়ীর সুপারির বাগান থেকে হাতে নাতে আটক করা হয়। পরে আসামীদের সহ মাদক উদ্ধারের অভিযান পরিচালনা করে ৪ নং ওয়ার্ডে ১ নং আসামীর বাড়ির মুরগির খামারের মধ্যে থেকে ১ কেজি ৬৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
১ নং আসামি শাহীন মজমকে সহযোগিতা করার দায়ে মো.মাহামুদ উল্ল্যাহ, আব্দুল হান্নানকে আটক করা হয় আসামীদের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন চলছে।
বোরহানউদ্দিন থানার ইনচার্জ ওসি শাহীন ফকির (বিপিএম)বলেন- গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানার একটি চৌকস টিম ২ কেজি গাঁজা সহ ৩ জনকে আটক করেন। আটককৃতদের বিরুদ্ধে মাদক মামলা প্রকিয়াধীন। এবং মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।