উপজেলা নির্বাচন উপলক্ষে আনারস মার্কার ব্যাপক প্রচার প্রচারণায় অস্থায়ী অফিস উদ্বোধন অনুষ্ঠিত
এন,এম,সজীব দিনাজপুর ব্যুরো প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলা নির্বাচন উপলক্ষে আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব হাফেজ মোঃ মতিউর রহমান এর বিরামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নির্বাচনী ব্যাপক প্রচার প্রচারণার লক্ষে আনারস মার্কার নির্বাচনী অস্থায়ী অফিস উদ্বোধন করা হয়েছে।
শনিবার: (২৭ এপ্রিল) বৈকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে,৮ মে উপজেলা নির্বাচন উপলক্ষে নির্বাচনী ব্যাপক প্রচার প্রচারণার লক্ষে আনারস মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব হাফেজ মোঃ মতিউর রহমান এর সরাসরি উপস্থিতিতে নির্বাচনী অস্থায়ী অফিস গুলো পর্যাক্রমে উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি বাবু শিবেশ কুমার কুন্ডু,সাবেক সহ সভাপতি নাড়ু গোপাল কুন্ডু,সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাষ্টার,সাবেক সাংবাদিক সম্পাদক প্রফেসর মোঃ সেলিম রানা,
উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আবু হেনা মোস্তফা কামাল,যুবলীগ নেতা আমিনুল ইসলাম রাজু,উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক,যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ ইসলাম,পৌর ছাত্রলীগের সভাপতি মোস্তাকিম,বিরামপুর সরকারি কলেজ ছাত্র লীগ শাখার সভাপতি শৈয়্যু্বসহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের সর্বস্তরের দলীয় নেতাকর্মী বৃন্দ এবং স্ব-স্ব এলাকার স্থানীয় সম্মানিত ব্যক্তি বর্গ প্রমুখ।