মানিকগঞ্জ দৌলতপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা ২০২৩
মো: আতিকুর রহমান , দৌলতপুর, (মানিকগঞ্জ)প্রতিনিধি: স্মার্ট লাইভস্টক স্মার্ট বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ৩৫টি ষ্টলে বিভিন্ন প্রজাতীর প্রাণী উন্নত মানের গাভী,ষাড়,কবুতর, ছাগল, ভেড়া,মুরগি,হাঁস সহ সকল প্রকার প্রাণীদের অংশ গ্রহনে উৎসব মুখর পরিবেশে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৫শে ফেব্রুয়ারি সারাদিন ব্যাপী প্রাণী প্রদর্শনী মেলা ২০২৩ উপজেলা চত্বরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এবং উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি),প্রাণিসম্পদ অধিদপ্তর,মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রদর্শণী মেলা অনুষ্ঠিত হয়। প্রদর্শনী মেলায় উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির আসন গ্রহণ করার কথা ছিল মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ.এম নাঈমুর রহমান দুর্জয়। তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় আসতে পারেনি। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম রাজা। অনুষ্ঠানে বক্তব্যে রাখেন জেলা প্রাণীসম্পদ ট্রেনিং অফিসার ডা: হাবিবুল ইসলাম,উপজেলা কৃষি অফিসার মো:রেজাউল করিম,আইসিটি অফিসার রণজিৎ মন্ডল,চরকাটারী ইউপি চেয়ারম্যান আয়ুব আলী মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা হাসিন আমিন চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা: আমিনুল ইসলাম। অনুষ্ঠানে বক্তরা এই সেক্টরের সুবিধা ও অসুবিধার কথা তুলে ধরেন ও অংশ গ্রহনকারীদের মাঝে পুরস্কার হিসেবে চেক প্রদান ও কেষ্ট তুলে দেওয়া হয়।