ডেঙ্গু প্রতিরোধ দমনে সচেতনতায় ক্যান্টনমেন্ট থানা বিএনপি
নিবিড় চৌধুরীঃ
এডিস মশা বাহিত ডেঙ্গু ভাইরাস জনিত জ্বর যা ব্রেকবোন ফিভার নামেও পরিচিত। প্রতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বহু মানুষ মারা যাচ্ছে। চলতি বছরের শুরু থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে প্রায় ৩০ হাজার ৯৩৮ জন।এর মধ্যে শুধু সেপ্টেম্বরই আক্রান্ত হয়েছে ১৮ হাজারের বেশি মানুষ। বিভিন্ন হাসপাতালের ৭০-৮০ ভাগ রোগীই ডেঙ্গুতে আক্রান্ত। অক্টোবর মাসে এই সংখ্যা আরো বাড়তে পারে বলে বিশেষজ্ঞদের আশংকা। হাসপাতালে রোগী ভর্তি এখন দুরূহ ব্যাপার। ৫ই নভেম্বর ক্যান্টনমেন্ট থানা আওতাধীন বিএনপি একটি বিক্ষোভ সমাবেশ ও মিছিল বের করে, বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট আলমগীর হোসাইন বলেন, মশকনিধনে অতীতের ফ্যাসিস্ট সরকারের নেয়া পদক্ষেপ অকার্যকর ছিলো। দীর্ঘ ১৬বছর স্বৈরাচারী শেখ হাসিনা দেশের অবকাঠামোকে প্রত্যেক জায়গায় নষ্ট করে ফেলেছে। জনগনের সুস্থতার কথা তারা চিন্তা করে নাই।ভেজাল ঔষধ ব্যবহার করার কারনে সিটি কর্পোরেশন কর্তৃক মশকনিধনের ছিটানো ঔধষকে অকার্যকর বলে ঘোষনা করেন আইসিডিডিআরবি ও স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞরা। তাই অনতিবিলম্বে মশকনিধনে আরোও আধুনিক কার্যকর পদক্ষেপ আমারদের সবার নিতে হবে। ডেঙ্গু সচেতনতায় সবাইকে এগিয়ে আসতে হবে। এসময় বেশ কিছু নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ক্যান্টনমেন্ট থানা বিএনপির আহ্বায়ক -এ্যাডভোকেট আলমগীর হোসাইন সহ উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক- আব্দুর রশিদ,যুগ্ম আহ্বায়ক- মিয়াজ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক- জিন্নাত আলী, থানা মৎসজীবী দলের সভাপতি মোঃ রনি ও সাধারন সম্পাদক – মোঃ রুবেল, ১৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি -তোফাজ্জল হোসেন বাবু ও সাধারন সম্পাদক -রনি খান, উপস্থিত ছিলেন থানা যুবদল,ছাত্রদল, সেচ্ছাসেবকদল,মৎসজীবী দল,শ্রমিকদল,সহ সকল অঙ্গসংগঠন। বক্তব্য শেষ করে মানিকদি বাজর হয়ে ইসিবি চ্বতর পর্যন্ত বেশ কিছু রাস্তা প্রদক্ষিণকারে একটি ঝটিকা মিছিল বের করে, মিছিল শেষ করে মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধ করার লিফলেট বিতরণ করেন।