August 30, 2026

তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের মালামাল পাচারের সময় ইউপি সদস্য-সহ আটক তিন

0
330997687_743136923996408_6236725598582378017_n

মোঃনাজমুল হোসেন বিজয় বরগুনা জেলা প্রতিনিধিঃ বরগুনা তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রটি ঘিরে চলছে লুটপাট। পাচারকারীরা লোহা তামার তার অ্যালুমিনিয়াম সহ বিভিন্ন যন্ত্রাংশ লুটপাট করে চলেছে। স্থানীয় প্রশাসন তামা ও এসব মালামাল উদ্ধর করে মামলা দিলেও কোনভাবেই পাচারকারীদের প্রতিরোধ করা যাচ্ছে না। সোমবার (১৩ ফেব্রুয়ারি) তালতলী থানার ওসির নেতৃত্বে গভীর রাতে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের মেনীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬৭ কেজি তামার তার উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত ওই এলাকার সাবেক ইউপি সদস্য গোলাম মোস্তফা হাওলাদারসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। এর আগে একই এলাকা থেকে ২৩০ কেজি তামা জব্দ করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, অবৈধ তামা পাচারকারীরা মালিপাড়া থানা রোড এলাকার ভাঙ্গারি ব্যবসায়ী মশিউর এর কাছে বিক্রি করে। তালতলী বাজারে তামা বিক্রি করতে আসার সময় গোপন সংবাদের ভিত্তিতে ওই তিনজনকে আটক করে পুলিশ। তালতলী থানার ওসি সাখাওয়াত হোসেন তপু বলেন, সাবেক ইউপি সদস্য সহ তিন জনকে গ্রেফতার করে আজ সকালে তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়। এসময় ৬৭ কেজি তামা জব্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *