মোঃ রেজাউল করিম লিটন স্টাফ রিপোর্টার
মানিকগঞ্জের দৌলতপুর উলাইল মডেল উচ্চ বিদ্যায়ের ৩২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার উপজেলার উলাইল মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্র/ছাত্রীরা অংশ গ্রহন করে। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন,গীতা পাঠ,কোরআন তেলয়াত,স্বাগত ভাষণ, অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের অতিথি ছিলেন- মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়।অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানা। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও অত্র বিদ্যালয়ের সভাপতি এ্যাড. একেএম আজিজুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এমদাদুর রহমান তালুকদার,কলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো:সিদ্দিকুর রহমান, সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:মিজানুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আখিনুল ইসলাম চৌধুরী,দৌলতপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:রেজাউল করিম সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বৃন্দ । অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক। এসময় আরো উপস্থিত ছিল- প্রেসক্লাবের সভাপতি মো:শাহ আলম,সাংবাদিক সমিতির সভাপতি মো:মিজানুর রহমান মিন্টু মোল্লা, দৌলতপুর উপজেলা প্রেসক্লাব যুগ্ন সাধারন সম্পাদক মামুন আব্দুল্লাহ, সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক মো:রেজাউল করিম লিটন সহ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত অতিথি বৃন্দ বিজয়ী ছাত্র ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
Leave a Reply