1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

ময়লার স্তুপে ১ নবজাতকের লাশ উদ্ধার গাজিপুরের শ্রীপুরে

মো; আরাফাত হোসেন বাপ্পী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ১৫৫ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

গাজীপুরের শ্রীপুরে পলিথিনে মোড়ানো এক নবজাতকের মৃতদের উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে শ্রীপুর পৌরসভার গরুহাটা এলাকায় ময়লার স্তূপ থেকে এ নবজাতকের মৃতদের উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকাল ৮টার সময় পৌরসভার ময়লা ফেলতে যায় পরিছন্নতা কর্মী আজিজুল। ময়লার স্তূপের পাশে কয়েকটি কুকুর প্লাস্টিকের উপর কামড়াতে দেখে সামনে এগিয়ে গেলে প্লাস্টিকে মোড়ানো নবজাতকের মৃতদেহ দেখতে পায়। বিষয়টি স্থানীয়দের জানালে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক আমজাদ হোসেন জানান, নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে বলা যাবে কে এই নবজাতকে ফেলে গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121