1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

ট্রাকচাপায় টাঙ্গাইলের ঘাটাইলে নিহত ১ আহত ৪

মো; আরাফাত হোসেন বাপ্পী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ১৬৪ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

টাঙ্গাইলের ঘাটাইলে বালুবা‌হী ট্রাকের চাপায় মো. সোহাগ (২৫) নামে বাকপ্রতিবন্ধী এক যুবক নিহত হ‌য়ে‌ছেন। তিনি উপজেলার জামুরিয়া ইউনিয়নের ছনটিয়া গ্রামের আসাদ মিয়ার ছেলে। এ ঘটনায় অটো ভ্যানে থাকা আরও ৪ যাত্রী আহত হ‌য়ে‌ছেন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে ঘাটাইল-ভুঞাপুর সড়কের পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত‌দের উদ্ধার ক‌রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হ‌য়ে‌ছে। দুর্ঘটনার পর চালক ও হেলপার পলাতক রয়েছে। পরে ঘাতক ট্রাক‌টি আটক করে পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সোহাগসহ ৫ জন ভ্যান যোগে কাজে যাওয়ার সময় ঘাটাইল শাপলা শিশু পার্কের সামনে পৌঁছলে অপর দিক থেকে আসা বালুবা‌হী ড্রাম ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সোহাগ মারা যায় এবং আহত হয় অপর চারজন।

এ বিষয়ে ঘাটাইল থানার এসআই মো. হাফিজ জানান, মর‌দে‌হ উদ্ধারসহ ট্রাক আটক করা হ‌য়ে‌ছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হ‌য়ে‌ছে। আইনি প্রক্রিয়া শেষে মর‌দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121