August 25, 2026

জবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের নতুন দল ‘স্বাধীনতা শিক্ষক সমাজ

0
IMG-20221206-WA0017

 

জবি প্রতিনিধি :
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের নতুন দল জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্বাধীনতা শিক্ষক সমাজ আত্মপ্রকাশ করেছে।

রবিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দলটির আত্মপ্রকাশের কথা জানানো হয়।

স্বাধীনতা শিক্ষক সমাজের এই পর্ষদে সভাপতি হিসেবে রয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. হোসনে আরা বেগম ও সাধারণ সম্পাদক হিসবে রয়েছেন একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. কাজী মো. নাসির উদ্দীন।

এছাড়া সহ-সভাপতি মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নূর মোহাম্মদ, কোষাধ্যক্ষ অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ইশতিয়াক সেলিম, সহ-সাধারণ সম্পাদক ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুর রউফ।

সদস্য হিসেবে রয়েছেন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম মোস্তফা, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. লাইসা আহমদ নিসা, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. আছমা বিনতে ইকবাল, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. শামছুল কবির, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. নীলোৎপল সরকার, ভূমি আইন ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক খ্রীস্টিন রিচার্ডসন, আইএমএলের সহযোগী অধ্যাপক ও পরিচালক খন্দকার মোন্তাসির হাসান, মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. কিশোর রায়, সংগীত বিভাগের প্রভাষক জেরিনা আহমেদ।
এএএন/জেএনইউ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *