বিটিসিএলএফ ইয়ুথ ট্যালেন্ট হান্টে তৃতীয় জবি শিক্ষার্থী মোহাইমিনুল
জবি প্রতিনিধিঃ
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কর্তৃক আয়োজিত শুদ্ধ বানান ও সাধারণজ্ঞান প্রতিযোগিতা ‘ইয়ুথ ট্যালেন্ট হান্ট-২০২২’ এ তৃতীয় হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মোহাইমিনুল।
গতকাল রাত ৯ টায় অনলাইন প্লাটফর্মে আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে এ ফলাফল ঘোষণা করা হয়। এতে প্রথম স্থান অধিকার করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুন্তাসির আহমাদ মুয়াজ, দ্বিতীয় স্থান অধিকার করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহ আলম এবং তৃতীয় স্থান অধিকার করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মোহাইমিনুল।
অনলাইনে এমসিকিউ পদ্ধতিতে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। ভিডিও কুইজ পদ্ধতির এই প্রতিযোগিতায় প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য সময় নির্ধারিত ছিল ১০ সেকেন্ড।
জানা যায়, বাংলা বানান, ইংরেজি বানান, সাধারণ জ্ঞান অংশের বাংলাদেশ বিষয়াবলী থেকে প্রশ্নগুলো করা হয়।
প্রসঙ্গত, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালে যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ সংগঠনটি লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে।
এএএন/জেএনইউ