সরকারি নিয়মে চলছে না পূর্ব বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ! বিভিন্ন অনিয়মের অভিযোগ
বিশেষ প্রতিনিধিঃ
খুলনার দাকোপে পূর্ব বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৫০ সালে প্রতিষ্ঠা হয়ে সুনামের সাথে চলে আসছিল। বর্তমানে ছাত্র ছাত্রী ৯০ জন। দুই শিফটের এই স্কুলের প্রধান শিক্ষক অশোক মন্ডল। সহকারীগন শচী রায়,অনিমা সানা,ও পূরবী বৈদ্য। ম্যানেজিং কমিটির সভাপতি সুমন্ত থানদারের পূর্ব- পুরুষেরা ভূমি দান করে স্কুল প্রতিষ্ঠা করেছিল। একই স্কুলের সভাপতি হতে পেরে সুমন্ত থানদার অত্যন্ত খুশি। তিনি স্কুলের সুনাম ও উন্নতি আশা করেন। সকাল ৯ টায় স্কুলে গিয়ে দেখা যায় ছাত্র/ছাত্রীরা গেটের বাইরে খেলা করছে। যে কোন সময় দূর্ঘটনার সম্ভাবনা। গেট তালাবদ্ধ ঢুকবো ক্যামনে বলছে কোমলমতি শিক্ষার্থীরা। শিক্ষকরা সঠিক নিয়মে স্কুলে আসে না। ইচ্ছা মত স্কুলে আসে কিন্তু হাজিরা খাতায় সহি করে নিয়ম মত। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন অভিভাবক বলেন, ” স্যারদের বাড়ি কাছাকাছি তাই স্কুলে আসতে গাফেলতি করে। বাড়ির তো একটু কাজ কর্ম আছে, না সেরে আসে কি করে” ? দ্বিতীয় শ্রেণীর এক রোল নম্বর ধারী তন্বী থানদার ইংরেজি বইয়ের নাম জানতে চাইলে বলতে পারেনি। ঐ ক্লাশে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ২১ । একজন বাদে ২০ জনই এই ইংরেজি বইয়ের নাম বলতে পারেনি। এই সময় ইংরেজি পড়ান সেই শিক্ষিকা শ্রেনিতে উপস্থিত ছিলেন। ঐ স্কুলে ছাত্র-ছাত্রীদের দিয়ে বিভিন্ন কাজ করানো হয়। তার মধ্যে পাঁয়খানার চাবি ও খোলান। প্রধান শিক্ষক নিজের ইচ্ছে মত স্কুলের সকল অনিয়মে জড়িত যা এলাকাবাসীর ভাষ্য। ( প্রথম পর্ব )