July 27, 2026
savar

সাভার থেকে রাজধানীতে প্রবেশের বিভিন্ন পয়েন্টেগুলোতে পুলিশ চেকপোস্টের সংখ্যা বেড়েছে; বাড়তি পুলিশ মোতায়েন করে ‘ব্যাপক তল্লাশি’ করা হচ্ছে।

ঢাকা-আরিচা মহাসড়ক ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শনিবার সকাল থেকে কোনো যানবাহন চলছে না। গাড়ি না পেয়ে যারা হেঁটে ঢাকায় প্রবেশ করছেন তাদেরও তল্লাশির মুখে পড়তে হচ্ছে।

ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশের আগের দিন শুক্রবার সকাল ৮টা থেকে মহানগরীর শম্ভুগঞ্জ মোড়, রহমতপুর বাইপাস, দিঘারকান্দা বাইপাস, নান্দাইল চৌরাস্তা, ঈশ্বরগঞ্জ বাজার, চুরখাই বাইপাস, ত্রিশাল বাজার, ভালুকায় চেকপোস্ট বসানো হয়েছে বলে বাসের চালক-যাত্রী ও পুলিশ জানিয়েছেন।

সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম জানান, আশুলিয়ায় অতিরিক্ত পাঁচ শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবার রেডিও কলোনিতে আওয়ামী লীগের সমাবেশ রয়েছে। সেখানে বাড়তি নিরাপত্তার জন্য আছে পুলিশ। মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার থেকেই ব্যস্ত ঢাকা-আরিচা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ শাখা সড়কগুলো ফাঁকা হতে শুরু করে; শনিবার সকাল হতে হতে প্রায় জনশূন্য হয়ে পড়ে।

এদিন বিভিন্ন সড়ক ও মহাসড়ক ঘুরে দেখা গেছে, বাইপাইল, সাভার হাইওয়ে থানার সামনে, আশুলিয়া বাসস্ট্যান্ড, রাজধানীর প্রবেশ মুখ আমিনবাজারসহ সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের চেকপোস্ট রয়েছে। এছাড়াও বিভিন্ন স্থানে পুলিশের সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।

সাভার বাসস্ট্যান্ডে কথা হয় পথচারী রফিকুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, “কোনো গাড়ি চলছে না; লোকজনও তেমন নেই। মনে হচ্ছে যেনো জরুরি অবস্থার মধ্যে আমরা রয়েছি।”

আশুলিয়ার পোশাক কারখানার কর্মী আজিজ আহম্মেদ বলেন, “গাড়ি না পাওয়ায় কর্মস্থলে যেতে পারলাম না। আবার কয়েক জায়গায় মানুষের জেরার মুখে পড়তে হয়েছে, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। হরতালের মধ্যেও এমন অবস্থা হয়নি। আজ সড়কের যে অবস্থা দেখছি।”

সাভার হাইওয়ে থানার ওসি আজিজুল হক বলেন, “আমাদের চেকপোস্টের কার্যক্রম চলমান রয়েছে। সকাল থেকে সড়কে তেমন গণপরিবহন নেই৷ খুব অল্প সংখ্যক গাড়ি রাস্তায় চলছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা সড়কে আছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed