1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

মরক্কোর বিপক্ষে লড়াইয়ে শুরুর একাদশে রোনালদোকে রাখবেন কি কোচ ফের্নান্দো সান্তোস?

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ১৪০ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

পাঁচবারের বর্ষসেরা, ক্লাব ফুটবলে ভুরিভুরি শিরোপা জেতা, পর্তুগালকেও তাদের সেরা সাফল্য এনে দেওয়া রোনালদোর শেষের ছবিটা কি এভাবেই আঁকা থাকবে? তার লম্বা সময়ের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি আলো ছড়াচ্ছেন বিশ্বকাপে। বিশ্বকাপ থেকে একরাশ হতাশা নিয়ে বিদায় নিলেও নিজের ছাপ ঠিকই রেখেছেন নেইমার। কিলিয়ান এমবাপে তো ছুটছেন দারুণ গতিতে। সেখানে পর্তুগালের আকাশের সবচেয়ে উজ্জ্বল তারকা যে নিভু নিভু।

কাতার বিশ্বকাপ কাভার করতে আসা গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপচারিতায় তার বয়সের প্রসঙ্গটি এসে পড়ে অবধারিতভাবে। ৩৮ ছুঁইছুঁই বয়স রোনালদোর। তিনি অবশ্য পর্তুগাল দলের সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় নন, এই বিশ্বকাপের তো ননই। তবে তার ক্ষেত্রে যেন বয়সের কথা আসছে বেশি। সেটা হয়তো গোলমুখে কার্যকারিতা আগের চেয়ে কিছুটা কমে যাওয়ায়।

কিন্তু এখনও নিজের দিনে ব্যবধান গড়ে দেওয়ার সামর্থ্য তার আছে। সে কারণেই হয়তো ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, অর্থাৎ শেষ দিকে তার অভিজ্ঞতা মাঠে কাজে লাগাতে চান কোচেরা। কিন্তু শুরুর একাদশে না থাকাটা যেন মানতে পারছেন না রোনালদো। এ কারণে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগের সঙ্গে তার বাহাস হয়। হাজারো টানাপোড়েনের পর প্রিয় ওল্ড ট্র্যাফোর্ডের আঙিনা তাকে ছাড়তে হয় তিক্ততায় মোড়ানো অভিজ্ঞতা নিয়ে। অথচ, তার ক্লাব ক্যারিয়ারের একটা গুরুত্বপূর্ণ অংশ ইউনাইটেডকে ঘিরে।

কাতার বিশ্বকাপে এসে ফের্নান্দো সান্তোসের ছকে আর থাকা হয়নি মূল ভূমিকায়। যদিও গ্রুপ পর্বে সুযোগ পেয়েছিলেন নিজেকে মেলে ধরার, কিন্তু হারানো দিনের সেই গতি, ক্ষিপ্রতা খুঁজে পাননি। মনের জোরে মাঝেমধ্যে একটু ঝলক দেখাতে পারেন বটে, কিন্তু বয়সের ভারে তান কেটে যায় বারবার।

যার চওড়া কাঁধে চেপে পর্তুগালের আন্তর্জাতিক ফুটবলের সেরা সাফল্য ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ পাওয়া, ২০১৯ সালের নেশন্স লিগ শিরোপা জয়ের গল্প লেখা, সেই রোনালদোকে এখন ‘সুপার সাব’ ভাবছেন কোচ। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার-ফাইনাল ম্যাচে তাই শুরু একাদশে জায়গা হয়নি আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতার।

এদিকে বিতর্কও যেন তার পিছু ছাড়ছে না। বিশ্বকাপ বিরতির আগে বিস্ফোরক সাক্ষাৎকার দিয়ে যার শুরু তার যেন শেষ নেই টুর্নামেন্টের প্রায় শেষ দিকে এসেও।

শনিবার বাংলাদেশ সময় রাত ৯টায় সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে পর্তুগাল ও মরক্কো। স্পেনকে টাইব্রেকারে হারিয়ে উত্তর আফ্রিকার দলটি পেরিয়েছে কোয়ার্টার-ফাইনালের বৈতরণী। একই মঞ্চে পর্তুগাল উঠে এসেছে ৬-১ গোলের দাপুটে জয়ে। সেই ম্যাচে বদলি নেমে জালের দেখা পাননি রোনালদো।

শেষ আটের মহারণে সান্তোসের শুরুর ছকে নাকি বদলির তালিকায় থাকবেন অধিনায়ক, কে জানে? কিন্তু যখনই সুযোগ মিলবে, তাকে বিতর্কের ইতি টানতে হবে। জ্বলে ওঠতে হবে বিশ্বকাপে।

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121