July 29, 2026

নিউ ইয়র্কে ‘গাইবান্ধা মুক্ত দিবস’ পালন

0
‘গাইবান্ধা মুক্ত দিবস’

একাত্তরের ৭ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর কবল থেকে মুক্তি পাবার দিন স্মরণে নিউ ইয়র্কে ‘গাইবান্ধা মুক্ত দিবস’ উদযাপন করেছে প্রবাসীদের সংগঠন ‘গাইবান্ধা সোসাইটি’।

বুধবার নিউ ইয়র্কের জুইশ সেন্টারে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি শাহজাহান সর্দার।

আয়োজনের মধ্যে ছিল মুক্তিযুদ্ধের সব শহীদ ও বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতা স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং জ্বলন্ত মোমবাতি হাতে সমবেত কণ্ঠে দেশের গান পরিবেশন। এ গানে অংশ নেন রেজা রহমান, মুক্তি সরকার, মাহফুজ তুহিন ও দিলীপ প্রমুখ, তবলায় ছিলেন তপন মোদক।

মুক্তিযুদ্ধে গাইবান্ধার স্মৃতি নিয়ে লেখা সংকলনের মোড়ক উম্মোচন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুবর্ণ রহমান, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার, বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটার্ন্স-ইউএসএর সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র ইনকের কমান্ডার আব্দুল মুকিত চৌধুরী, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির প্রতিনিধি ফার্স্ট সেক্রেটারি নূরএলাহি মিনা, কনসাল জেনারেলের প্রতিনিধি আসিফ আহমেদ, লেখক হোসনে আরা, বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সিটি মেয়রের এশিয়া বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মান, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক রেজা রহমান এবং ৭ ডিসেম্বর হানাদারমুক্ত দিবস উদযাপন কমিটির আহ্বায়ক আব্দুল আওয়াল দুলাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed