August 19, 2026

ডাচদের হারিয়ে সেমিতে নজর মেসির

0
Lionel-Messi-Argentina-2022-FIFA-World-Cup

গোল করে ও করিয়ে আরও একবার আর্জেন্টিনার জয়ের নায়কদের একজন মেসি।

 

রোমাঞ্চকর লড়াইয়ে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠে উচ্ছ্বসিত লিওনেল মেসি। তবে উচ্ছ্বাসে ভেসে যাচ্ছেন না আর্জেন্টিনা অধিনায়ক। শেষ চারে ক্রোয়েশিয়ার বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ দেখছেন তিনি। সেদিকেই এখন পুরো মনোযোগ দিতে চান তারা।

লুসাইল স্টেডিয়ামে শুক্রবার দ্বিতীয় কোয়ার্টার-ফাইনালে যথারীতি আরেকবার দলকে সামনে থেকে পথ দেখান মেসি। দারুণ নৈপুণ্যে সতীর্থের গোলে অবদান রাখার পর স্পট কিকে একটি গোল করেন তিনি।

পরে দুই গোল শোধ দিয়ে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ টাইব্রেকারে নেয় ডাচরা। সেখানে শেষ হাসি আর্জেন্টিনার। দুটি পেনাল্টি ঠেকিয়ে দেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। ৪-৩ গোলের জয়ে উল্লাসে মাতে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

এই ম্যাচে জালের দেখা পেয়ে বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি গোলের রেকর্ডে গাব্রিয়েল বাতিস্তুতার পাশে বসেন মেসি, দুজনেরই সমান ১০ গোল।

কাতার আসরে পাঁচ ম্যাচে মেসির গোল ৪টি। তৃতীয়বারের মতো তিনি হন ম্যাচ সেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *