July 27, 2026

কৃতির প্রেমে মন মজিয়েছেন বরুন দেওয়ান

0
৫৭

বলিউডে সম্পর্কের সমীকরণ বোঝা দায়! এই মুহূর্তে কেউ একা রয়েছেন তো পর মুহূর্তেই তার জীবনে কোনো সঙ্গীর আগমন ঘটতে পারে। এই যেমন কৃতি শ্যানন। বলিউডের অন্দরে এত দিন বলা হত কৃতি নাকি ‘সিঙ্গেল’। 

জীবনের এই মোড়ে অভিনেত্রী নাকি তার ক্যারিয়ারে মনোনিবেশ করতে চান। কিন্তু সব সময় খবর চাপা থাকে না। কৃতি যে সম্পর্কে রয়েছেন সে কথা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন বরুণ ধাওয়ান। তিনি বলেছিলেন, হ্যাঁ, কৃতি কিন্তু এখন তার মনের মানুষকে পেয়ে গেছে। এবারে রিয়্যালিটি শো-এর মঞ্চে ভরা দর্শকের সামনে আরও একবার এই বক্তব্যে সিলমোহর দিলেন বরুণ!

গত সপ্তাহেই বরুণ-কৃতির সাম্প্রতিক ছবি ‘ভেড়িয়া’ মুক্তি পেয়েছে। রবিবার এই ছবির প্রচারেই ডান্স রিয়্যালিটি শো ‘ঝলক দিখ লা যা’র ফিনালেতে হাজির হয়েছিলেন দুইজনে। শোয়ের অন্যতম বিচারক কর্ণ জোহর বলিউডে এখনও সিঙ্গেল রয়েছেন এ রকম কিছু অভিনেত্রীর নাম জানতে চান বরুণের কাছে। বরুণ বেশ কিছু নাম বলেলও তালিকায় ছিল না কৃতির নাম। করণ কারণ জিজ্ঞাসা করতেই বরুণ নাম না করে ইঙ্গিত দেন যে, কৃতি সম্পর্কে রয়েছেন।

বরুণ বলেন, কৃতির নাম নেই। কারণ কৃতির নাম এখন কারও মনের কোণে রয়েছে। এখানেই থেমে না গিয়ে বরুণ আরও বলেন, একজন ব্যক্তি যিনি এখন মুম্বাইতে নেই, তিনি এখন দীপিকার সঙ্গে ছবির শুটিং করছেন। বরুণের ইঙ্গিত যে দক্ষিণী অভিনেতা প্রভাসের দিকে তা নিয়ে কোনো সন্দেহ নেই।

এই ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তেই কৃতির অনুরাগীরা আলোচনায় মেতেছেন। প্রভাস মুম্বাইয়ের অভিনেতা নন। আর এই মুহূর্তে দীপিকা আর প্রভাস নাগ অশ্বীন পরিচালিত ‘প্রোজেক্ট কে’ ছবির শুটিংয়ে ব্যস্ত। তাই মায়ানগরীর এখন অন্যতম আলোচিত বিষয় হযে উঠেছে কৃতি ও প্রভাসের প্রেম।

অবশ্য বিপরীতে আবার অন্য বক্তব্যও সামনে এসেছে। ‘আদিপুরুষ’ ছবিতে রাম ও সীতার চরিত্রে যথাক্রমে অভিনয় করেছেন প্রভাস ও কৃতি। ছবির টিজ়ার নিয়ে সম্প্রতি নেটদুনিয়ায় সমালোচনার ঝড় ওঠে। সে কথা মনে করিয়ে দিনে কেউ কেউ বলছেন ‘আদিপুরুষ’-এর প্রচারে এটা নির্মাতাদের নতুন কৌশল ছাড়া আর কিছুই নয়। ছবির দিকে দর্শকের দৃষ্টি আকর্ষণ করতেই নাকি বরুণের এই ইঙ্গিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed