July 30, 2026

জমি নিয়ে দন্ধে একজন খুন

0
received_1252157918685691

 

মোহাম্মদ দুদু মল্লিকঃ
শেরপুর) শেরপুরের ঝিনাইগাতীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রকাশ্যে কুপিয়ে ইমান আলী ওরফে ফেকাসু (৪০) নামে এক কৃষককে হত্যা করেছে প্রতিপক্ষ। বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার কাংশা বাজারে এ ঘটনা ঘটে। নিহত ইমান আলী ওরফে ফেকাসু কাংশা গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ইমান আলী উরফে ফেকাসুর সাথে একই এলাকার জব্বার ও খলিল গংদের বেশ কিছুদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন বৃহস্পতিবার দুপুরে ইমান আলীর পথ রোধ করে প্রকাশ্যে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। খবর পেয়ে সিনিয়র সহকারি পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed