পুলিশের পাশাপাশি সাংবাদিকরাও অপরাধ নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বললেন:এসপি সাদিরা খাতুন
স্টাফ রিপোর্টারঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নড়াইল জেলা পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন। এসময় লোহাগড়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. নাসির উদ্দিন উপস্তিত ছিলেন।
বৃহস্পতিবার(৬ অক্টোবর) বিকেলে লোহাগড়া থানার কনফারেন্স রুমে উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এসময় উপজেলার আইন শৃঙ্খলা বজায় রাখতে সাংবাদিকদের সহযোগীতা কামনা করে নবাগত পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন বলেন, পুলিশের পাশাপাশি সাংবাদিকরাও অপরাধ নির্মূলে ভূমিকা পালন করেন। সাংবাদিক এবং পুলিশের কাজ আলাদা হলেও উদ্দেশ্য এক।
এসময় উপস্থিত ছিলেন, নড়াইল জেলা অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপারেশন) মো. কামরুজ্জামান, (অতিরিক্ত পুলিশ সুপার মো. দোলন মিয়া(নড়াইল সদর সার্কেল),লোহাগড়া প্রেস ক্লাবের সভাপতি ও (চ্যানেল এস টিভি) নড়াইল জেলা প্রতিনিধি ওবায়দুর রহমান, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও (যুগান্তর) পত্রিকার লোহাগড়া প্রতিনিধি বিপ্লব রহমান, লোহাগড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও ভোরের চেতনা পত্রিকার প্রতিনিধি মনির খান,লোহাগড়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক গণতদন্ত পত্রিকার (স্টাফ রিপোর্টার) মোঃ নয়ন শেখ, লোহাগড়া রিপোর্টার্স ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক খন্দকার ছদরুজ্জামান, ইমরান হোসেন(আনন্দ টিভি), কাজী খসরুজ্জামান লিটন(ফালগুনী টিভি),জহুরুল হক মিলু(আজকের পত্রিকা), রেজাউল করিম (সমকাল), মো. কাজী আশরাফ (এশিয়ানটিভি), মো.খায়রুল ইসলাম(মাইটিভি), পিকুল আলম (সকালের সময়), আবু আব্দুল্লাহ(ভোরের কাগজ), মাহফুজুল ইসলাম(ভোরের পাতা), মো. হাবিবুর রহমান(সকালের সময়), মো. সাব্বির জোমাদ্দার প্রমুখ। সভায় সাংবাদিকরা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা উন্নয়নে ও মাদক নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম জোরদার করার দাবি জানান।